খুব শিগগিরই শেষ হবে ইরান যুদ্ধ

আন্তর্জাতিক ডেস্ক
১৫ অক্টোবর ২০২৬


হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা বেড়ে যাওয়ার মধ্যেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধ ‘খুব শিগগিরই’ শেষ হবে। ইরান তাদের নৌবাহিনী, বিমানবাহিনী, রাডার ব্যবস্থা ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হারিয়েছে বলেও দাবি করেন তিনি।

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যের বুলহেড সিটিতে এক সমাবেশে দেওয়া বক্তব্য এ কথা বলেন ট্রাম্প। তিনি আরও বলেন, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির ওপর ‘সম্পূর্ণ নিয়ন্ত্রণ’ প্রতিষ্ঠা করেছে ওয়াশিংটন।

ইরান প্রসঙ্গে ট্রাম বলেন,  তাদের প্রথম সারির নেতারা নিহত হওয়ার পর  দায়িত্ব নেয় দ্বিতীয় সারির নেতৃত্ব। পরে তাদেরও অনেকে নিহত হন। এরপর তৃতীয় সারির নেতৃত্ব বেছে নিয়েছে। তাদের অর্ধেকও চলে গেছে। ইরানের আর কোনো নেতাকে হত্যা না করার প্রতিশ্রুতি দিতে তাকে অনুরোধ করা হয়েছিল। তিনি সেই প্রতিশ্রুতি দিয়েছেন।

ইরানের সঙ্গে আলোচনার ক্ষেত্রে সাম্প্রতিক হামলাগুলো জটিলতা তৈরি করেছে বলেও ইঙ্গিত দেন ট্রাম্প। তিনি বলেন, সম্ভবত আমি একটু বেশিই করে ফেলেছি।  এখন আর জানি না আসলে কার সঙ্গে আলোচনা করছি আমরা।

 

বিডি২৪অনলাইন/আইডএস/এমকে


মন্তব্য
জেলার খবর