নতুন প্রজন্মের বই পড়ার অভ্যাস গড়ে তুলতে উদ্যোগ নিতে বললেন প্রধানমন্ত্রী

১৪ অক্টোবর ২০২৬


নতুন প্রজন্মের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে উদ্যোগ নেওয়ার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান । দেশের সংস্কৃতি ও ঐতিহ্য প্রসঙ্গে  তিনি বলেছেন, আমাদের সংস্কৃতি ও ঐতিহ্য কীভাবে আরও বেশি করে তরুণ প্রজন্মের কাছে তুলে ধরা যায়, তা নিয়ে ভাবতে হবে।

বুধবার (১৪ অক্টোবর) ঢাকায় সচিবালয়ে সংস্কৃতি মন্ত্রণালয়ে কর্মকর্তাদের সঙ্গে  এক সভায় এ কথা বলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ভ্রাম্যমাণ লাইব্রেরির মাধ্যমে শিশুদের কাছে বই পৌঁছে দেওয়া যায় কি না, তা ভেবে দেখতে হবে।  পাঠচক্র, বই পড়ার প্রতিযোগিতা এবং এ ধরনের অন্যান্য উদ্যোগের মাধ্যমে বই পড়ার অভ্যাস গড়ে তোলার ওপর গুরুত্ব দিতে হবে।

আমাদের সংস্কৃতি হাজার বছরের  উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, কিন্তু আমাদের তরুণ প্রজন্মের কাছে হয়তো সেটা যথাযথভাবে তুলে ধরতে পারছি না আমরা। প্রযুক্তির কল্যাণে আমরা বিদেশি সংস্কৃতির প্রতি আকৃষ্ট হচ্ছি, নতুন নতুন বিষয়ের সঙ্গে পরিচিত হচ্ছি। কিন্তু তার মানে এই নয়, নিজেদের সংস্কৃতি ভুলে যাব। আমাদের সংস্কৃতি ও ঐতিহ্য কীভাবে আরও বেশি করে তরুণ প্রজন্মের কাছে তুলে ধরা যায়, তা নিয়ে ভাবতে হবে।

বিডি২৪অনলাইন/এনএন/এমকে


মন্তব্য
জেলার খবর