চিকিৎসাসেবা নিশ্চিতে ‘ই-হেলথ’ কার্ড চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক
০৪ মার্চ ২০২৬


চিকিৎসাসেবা নিশ্চিতের জন্য ‘ই-হেলথ’ কার্ড চালু করতে স্বাস্থ্যমন্ত্রীকে যথাযথ নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (৪ মার্চ) ঢাকায় সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রী-প্রতিমন্ত্রী-উপদেষ্টা এবং স্বাস্থ্য বিশেষজ্ঞদের সঙ্গে এক বৈঠকে এ নির্দেশনা দেন।

বৈঠক শেষে এ তথ্য জানান প্রধানমন্ত্রীর অতিরিক্তি প্রেসসচিব আতিকুর রহমান রুমন। তিনি বলেন,  সরকারের নীতি হচ্ছে স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে হবে। শুধু এলডিইডির পরিত্যক্ত ভবন রয়েছে ১৭০টি। সরকারি ও তার অধীন প্রতিষ্ঠান ও সংস্থার এ রকম পরিত্যক্ত ভবন  ক্লিনিক ও স্বাস্থ্য সেবাকেন্দ্র হিসেবে গড়ে তোলার কথা বলেছেন প্রধানমন্ত্রী।এ ব্যাপারে মন্ত্রণালয়কে  নির্দেশনা দিয়েছেন তিনি।

 

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে



মন্তব্য
জেলার খবর