আটা বিক্রি হবে ২৪ টাকা কেজি দরে

নিজস্ব প্রতিবেদক
২৬ অগাস্ট ২০২৫

 

আগামী ১ সেপ্টেম্বর থেকে দেশের প্রতিটি সিটি কর্পোরেশন, শ্রমঘণ জেলা/উপজেলা ও জেলা সদর পৌরসভায় খোলা বাজারে খাদ্যশস্য বিক্রয় (ওএমএস সাধারণ) কেন্দ্রে প্রতি কেজি আটা ২৪ টাকা দরে বিক্রি হবে।

দ্রব্যমূল্য স্থিতিশীল রাখা ও স্বল্প-আয়ের জনগোষ্ঠীর জন্য সুলভ মূল্যে খাদ্য প্রাপ্তি নিশ্চিত করতে ভর্তুকি মূল্যে এ দরে আটা বিক্রি করতে নতুন উদ্যোগ নিয়েছে  খাদ্য মন্ত্রণালয়।

মঙ্গলবার (২৫ আগস্ট) খাদ্য মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে। এতে আরও জানানো হয়, প্রতিটি উপজেলায় প্রতি কর্মদিবসে ১ মেট্রিক টন আটা বিক্রি হবে। নির্ধারিত বিক্রয় কেন্দ্রগুলো থেকে সাধারণ মানুষ এ দরে আটা কিনতে পারবেন।

বর্তমানে দেশের প্রতিটি সিটি কর্পোরেশন, শ্রমঘণ জেলা/উপজেলা ও জেলা সদর পৌরসভায় ওএমএস (সাধারণ) কর্মসূচির আওতায় ভর্তুকি মূল্যে চাল ও আটা বিক্রি চলছে।

 

বিডি২৪অনলাইন/ইএম/এমকে



মন্তব্য
জেলার খবর