জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় হতাহত ৯২২

নিজস্ব প্রতিবেদক
২০ অগাস্ট ২০২৫

জুলাই মাসে সারা দেশে সড়ক দুর্ঘটনায় ৯২২ জন হতাহত হয়েছেন। এর মধ্যে নিহত হয়েছেন ৩৮০ জন। এ মাসে মোট  ৪২৭টি সড়ক দুর্ঘটনা ঘটেছে।  বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিভাগীয় অফিসের মাধ্যমে দুর্ঘটনা সংক্রান্ত এ পরিসংখ্যান সংগ্রহ করেছে বিআরটিএ। প্রতিবেদনে বলা হয়েছে, বিভাগগুলোর মধ্যে ঢাকায় ১১৩টি দুর্ঘটনায় ১০৩ জন নিহত ও ১৫১ জন  আহত, চট্টগ্রামে ১০০টি দুর্ঘটনায় নিহত ৮৯ জন ও আহত ৯২ জন, রাজশাহীতে ৪৯টি দুর্ঘটনায় ৫৩ জন নিহত ও ৪৫ জন  আহত, খুলনায় ৪৪টি দুর্ঘটনায় ৪৩ জন নিহত ও ৫০ জন আহত, বরিশালে ২৫টি দুর্ঘটনায় ১৪ জন নিহত ও ৪৬ জন আহত, সিলেটে ৩০টি দুর্ঘটনায় ২৬ জন নিহত ও ৯৯ জন আহত, রংপুরে ৪৩টি দুর্ঘটনায় নিহত ৩৮ জন ও আহত ৪৮ জন এবং ময়মনসিংহে ২৩টি দুর্ঘটনায় ১৪ জন নিহত  ও ১১ জন আহত  হয়েছে। সারা দেশে মোট ৬৪২টি যানবাহনে দুর্ঘটনা ঘটেছে।

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে

 



মন্তব্য
জেলার খবর