মন্তব্য
দেশে প্রথমবারের মতো নির্বাচন পরবর্তী সংখ্যালঘুদের প্রতি সহিংসতা বা তাদের ওপর কোনো হামলার ঘটনা ঘটেনি। রোববার (১৫ ফেব্রুয়ারি) বিকালে ঢাকায় ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে এ কথা জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
প্রেস সচিব আরও বলেন, এ নির্বাচনের মধ্য দিয়ে দেশে গুম-খুনের ঘটনায় ক্ষতিগ্রস্ত দল এবং জুলাই বিপ্লবের নেতৃত্বদানকারীরা বিরোধী দলের প্রতিনিধিত্ব করবেন। এদিকে নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে সার্কভুক্ত সব দেশের পররাষ্ট্রমন্ত্রী ও কাতারের পররাষ্ট্রমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানান প্রেস সচিব।
বিডি২৪অনলাইন/এনএন/এমকে