নির্বাচনে বিএনপি ৫০ ও জামায়াত ৩২ শতাংশ ভোট পেয়েছে

নিজস্ব প্রতিবেদক
১৫ ফেব্রুয়ারী ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ৪৯ দশমিক ৯৭ জামায়াতে ইসলামি ৩১ দশমিক ৭৬ শতাংশ ভোট পেয়েছে। রোববার (১৫ ফেব্রুয়ারি)  নির্বাচন কমিশনের (ইসি) জনসংযোগ শাখা তথ্য জানিয়েছে।

গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ করা হয়। ভোটে বিএনপি জোট ২১২ আসন আর জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট পেয়েছে ৭৭টি আসন।

১৭ ফেব্রুয়ারি নির্বাচনে নির্বাচিতদের শপথ পড়াবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এম এম নাসির উদ্দীন। একই দিন বিকালে প্রধানমন্ত্রী মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে



মন্তব্য
জেলার খবর