কিশোরগঞ্জে বজ্রপাতে ব্যবসায়ীর মৃত্যু

কিশোরগঞ্জ প্রতিনিধি
২১ এপ্রিল ২০২৫


কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় বজ্রপাতে আবু তাহের (৪৮) নামে এক ওষুধ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। সোমবার (২১ এপ্রিল) সকালে  চরকাওনা-মইনারি কান্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আবু তাহের ঐ এলাকার বাসিন্দা। স্থানীয় বাজারে ওষুধের দোকান রয়েছে তার। স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ৭টার দিকে বৃষ্টি শুরু হলে আবু তাহেরসহ তিনজন ফসলের জমির মধ্যে থাকা সেচ মেশিন ঘরে আশ্রয় নেন। এ সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই আবু তাহেরের মৃত্যু হয়। এতে আহত হন তার সঙ্গে থাকা দু‘জন। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।

স্থানীয় জাঙ্গালিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) ৮ নম্বর ওয়ার্ড সদস্য  মেনু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

 

বিডি২৪অনলাইন/রাজু আহমেদ/সি/এমকে



মন্তব্য
জেলার খবর