পঞ্চগড় পৌর বিএনপির আহবায়ক কমিটি গঠন

পঞ্চগড় প্রতিনিধি
১৭ ফেব্রুয়ারী ২০২৫


পঞ্চগড়ে পৌর বিএনপির আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। ৪১ সদস্য বিশিষ্ট এ কমিটিতে আলহাজ্ব তৌহিদুল ইসলামকে আহবায়ক  শামসুজ্জামান বিপ্লবকে ১ নং সদস্য করা হয়েছে।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পৌরসভার প্রতিটি ওয়ার্ড  বিএনপির কমিটি আহবায়ক ও ১ নং সদস্যের যৌথ স্বাক্ষরে অনুমোদন হবে।

 

বিডি২৪অনলাইন/সম্রাট হোসাইন/সি/এমকে



মন্তব্য
জেলার খবর