প্রেমের বিয়ে, নবদম্পতির সংবাদ সম্মেলন

আবু ইউসুফ, নওগাঁ
০৬ অগাস্ট ২০২৩

নওগাঁর মান্দায় প্রেম করে বিয়ে করায় মেয়ের পরিবার নবদম্পতিকে হয়রানি করছে। এ ঘটনার প্রতিকার চেয়ে  সংবাদ সম্মেলন করেছের ভুক্তভোগী দম্পতি।

রোববার (৬ আগস্ট) দুপুরে মান্দা  উপজেলার মৈনম ইউনিয়নের দূর্গাপুর গ্রামে এ সংবাদ সম্মেলন হয়।

ভুক্তভোগী হচ্ছেন- দূর্গাপুর গ্রামের কৃষক অনিল চন্দ্র প্রামানিকের ছেলে মানিক চন্দ্র প্রামানিক (৩১)  ও তার স্ত্রী কথা বসাক (২১)। বসাক নওগাঁ সদর উপজেলার পার- নওগাঁর বাসিন্দা  কল্যাণ কুমার বসাকের মেয়ে।

সংবাদ সম্মেলনে কথা বসাক বলেন, রাজশাহী কলেজে পড়াশোনাকালে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। গত ২০২২ সালের ১৭ জানুয়ারি তারা হিন্দু সম্প্রদায়ের রীতি ও প্রচলিত আইন অনুযায়ী বিয়ে করেন। তাদের এ দাম্পত্য সম্পর্ক তার বাবা-মা মেনে নেয়নি। উপরুন্ত আমাকে নিখোঁজ দেখিয়ে থানায় অভিযোগ করেছে। আমাদের স্বামী-স্ত্রীসহ শ্বশুর বাড়ির লোকজনকে হয়রানি করানো হচ্ছে। বিভিন্নভাবে মিথ্যা মামলায় তাদের দুজনকে ফাসাঁনোসহ খুন-জখমের হুমকি দিয়ে যাচ্ছে। এমন পরিস্থিতিতে আমাদের জীবনের নিরাপত্তা দরকার। আমরা যেন সুন্দর ও সুস্থভাবে সংসার করতে পারি, আর হয়রানি হাত থেকে রক্ষা পাই এজন্য প্রশাসনের সহযোগিতা কামনা করছি।  

সংবাদ সম্মেলনে মানিক চন্দ্র প্রামানিক, তার পরিবারের লোকজন এবং স্থানীয় এলাকাবাসীরা উপস্থিত ছিলেন।

 

বিডি/সি/এমকে


মন্তব্য
জেলার খবর