সড়ক দুর্ঘটনায় প্রাণহানি রোধে যে কারও যৌক্তিক ও ফলপ্রসু প্রস্তাব অনুযায়ী কাজ করতে আগ্রহের কথা প্রকাশ করেছেন সড়ক পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেন, কেউ যদি বলতে পারেন- এই কাজটি বা কাজগুলো যোগাযোগ মন্ত্রণালয় করলেই সড়কে একটি প্রাণও ঝরবে না, আমি তা-ই করব। আমাকে বলেন, কোন কাজটি করলে সড়কে একটি প্রাণও যাবে না।
বুধবার (২৮ অক্টোবর) সড়ক ও জনপথ অধিদপ্তরের অডিটোরিয়ামে এক আলোচনা সভায় এসব কথা বলেন। মন্ত্রী বলেন, চালকদের আচরণ পরিবর্তনের কিংবা গাড়ির ফিটনেসের কথা বললেই কারও কারও গাত্রদাহ হয়।
সড়কমন্ত্রী আরও বলেন, কোনো এক প্রত্যন্ত অঞ্চলে একটি ভ্যান উল্টে খাদে পড়ে কেউ নিহত হলেন। এর দায় সড়ক পরিবহণ মন্ত্রণালয়ের- এভাবে ভাবার জায়গাটাতেও কিছু পরিবর্তন আনা প্রয়োজন। প্রতিদিনই মানুষ সড়কে মারা যাচ্ছে। আশঙ্কাজনক হারে মানুষ মারা যাচ্ছে। কিন্তু সব দুর্ঘটনাকেই সড়ক দুর্ঘটনা হিসেবে সংজ্ঞায়িত করতে চাইছি আমরা।
সড়ক দুর্ঘটনার জন্য চালকদের সচেতনতা ও দক্ষতার অভাব যে অন্যতম প্রধান কারণ, তা অস্বীকার করার কোনো প্রয়োজন নেই উল্লেখ করে মন্ত্রী বলেন, রাতারাতি এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে দক্ষ ও যোগ্য চালক প্রয়োজন, এটিও অবধারিত। কীভাবে সেটা নিশ্চিত করা যায়, সে বিষয়ে মালিক সমিতির দায়িত্বশীল নেতাদের এগিয়ে আসতে হবে। আমরা যে-কোনো মূল্যে নিরাপদ সড়ক প্রতিষ্ঠা করতে চাই।
বিডি২৪অনলাইন/এনএন/এমকে