হিজবুল্লাহকে ২০ কোটি মার্কিন ডলার সহায়তা ইরানের

নিজস্ব প্রতিবেদক
০৮ অক্টোবর ২০২৬


ইসরায়েলি হামলায় বাস্তুচ্যুত  লেবাননের সাধারণ নাগরিকদের  আর্থিক সহায়তা দিতে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে ২০ কোটি মার্কিন ডলার সহায়তা দিয়েছে ইরান। যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়নসহ বৈশ্বিক নিষেধাজ্ঞার মুখেও এ সহায়তা নিয়ে  শুরু হয়েছে নতুন করে চর্চা।

ইরান থেকে সরাসরি আর্থিক সহায়তা পাওয়ার বিষয়টি নিশ্চিত করে হিজবুল্লাহর এক দায়িত্বশীল প্রতিনিধি জানান, খুব শিগগিরই ভুক্তভোগীদের মধ্যে এই  অর্থ বিতরণের আনুষ্ঠানিক সময়সূচি ঘোষণা করা হবে। খবর বার্তা সংস্থা রয়টার্স ।

খবরে বলা হয়েছে, চলতি বছরে ইসরায়েলি অভিযানের কারণে বাস্তুচ্যুত ও ক্ষতিগ্রস্ত হিজবুল্লাহর সমর্থক গোষ্ঠীগুলোর কাছে তেহরানের পক্ষ থেকে এটিই প্রথম বড় অঙ্কের সরাসরি আর্থিক সহযোগিতা দেওয়া  হলো।

ইরানের ওপর যুক্তরাষ্ট্রের কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা ও তেহরান থেকে হিজবুল্লাহর কাছে সরাসরি তহবিল পাঠানোর ক্ষেত্রে চরম ঝুঁকি এবং ক্রমবর্ধমান সামরিক জটিলতার মধ্যেও গত মাসে এ বিপুল পরিমাণ অর্থ স্থানান্তর করা হয়েছে।  

এই অর্থ দিয়ে প্রাথমিকভাবে বাস্তুচ্যুত প্রায় ৫০ হাজার ক্ষতিগ্রস্ত পরিবারকে পরিবারপ্রতি ৩ হাজার ডলার হারে নগদ সহায়তার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। সেসব পরিবারের বাড়িঘর বা যাদের গ্রাম  ইসরায়েলি আগ্রাসনে পুরোপুরি ধসে গেছে অথবা যেসব এলাকা এখনো ইসরায়েলি সামরিক উপস্থিতির কারণে বাস অযোগ্য হয়ে আছে, সহায়তার ক্ষেত্রে তাদের অগ্রাধিকার দেওয়া হবে।

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে


মন্তব্য
জেলার খবর