এক সপ্তাহে ৯ হাজার ৯৯২ জন প্রবাসীকে তাদের নিজ দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করেছে সৌদি আরব। আবাসন, সীমান্ত নিরাপত্তা ও শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
তথ্য অনুযায়ী, ২৪ থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত যৌথ অভিযানে ১১ হাজার ৮১৯ জনকে গ্রেপ্তার করে দেশটির নিরাপত্তা বাহিনী ও সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলো। এর মধ্যে আবাসন বা আকামা আইন লঙ্ঘনের কারণে ৫ হাজার ৭৯৩ জন, সীমান্ত নিরাপত্তা আইন ভঙ্গ করায় ৩ হাজার ৩০৭ জন এবং শ্রম আইন অমান্য করায় ২ হাজার ৭১৯ জন আটক হন। এ সময় ভ্রমণ নথি সংগ্রহের জন্য ১৯ হাজার ৮৯৩ জনকে নিজ নিজ দেশের কূটনৈতিক মিশনে পাঠানো হয়েছে। আরও ৪ হাজার ৯১ জনকে দেশে ফেরানোর প্রক্রিয়া চলমান।
এদিকে
অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের চেষ্টা করার সময় ১ হাজার ৩৮২
জনকে আটক করা হয়েছে। এদের মধ্যে ৬১ শতাংশ ইথিওপিয়ার,
৩৮ শতাংশ ইয়েমেনের এবং বাকি ১ শতাংশ অন্যান্য
দেশের নাগরিক। ওদিকে সৌদি আরব থেকে অবৈধভাবে বের হওয়ার চেষ্টা করার অভিযোগে ৩২ জনকে আটক
করেছে দেশটির নিরাপত্তা বাহিনী।
বিডি২৪অনলাইন/ আইডিএস/এমকে