সেপ্টেম্বরে সড়কে দৈনিক ১৪ জন নিহত

নিজস্ব প্রতিবেদক
০৪ অক্টোবর ২০২৬


গত সেপ্টেম্বর মাসে দেশে সড়ক দুর্ঘটনার সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করেছে  রোড সেফটি ফাউন্ডেশন নামের একটি সংগঠন। প্রতিবেদন অনুযায়ী, এ মাসে দেশে সড়ক দুর্ঘটনায় ৪২৩ জন নিহত ও ৬৭৪ জন আহত হয়েছেন। দৈনিক গড়ে নিহত হয়েছেন ১৪ জন।

রোববার (৪ অক্টোবর) প্রতিবেদনটি প্রকাশ করা হয়। এতে আরও বলা হয়, এ মাসে দেশে সড়ক দুর্ঘটনা ঘটেছে মোট ৪৪২টি।  নিহতদের মধ্যে নারী ৭৩ জন, শিশু ৬১টি।

সড়ক দুর্ঘটনার  বাইরে  এ মাসে ১১টি নৌ-দুর্ঘটনায় ১৬ জন নিহত, ৭ জন আহত ও ৪ জন নিখোঁজ রয়েছেন। ২৩টি রেল দুর্ঘটনায় ১৯ জন নিহত ও ছয়জন আহত হয়েছেন।

প্রতিবেদন অনুযায়ী, ঢাকা বিভাগে সবচেয়ে বেশি  দুর্ঘটনা ঘটেছে। সেখানে ১৩২টি দুর্ঘটনায় ১৩৪ জন নিহত হয়েছেন। শুধু রাজধানী ঢাকায় ৫২টি দুর্ঘটনায় ২১ জন নিহত ও ৪৭ জন আহত হয়েছেন। বিপরীতে সবচেয়ে কম ২০টি দুর্ঘটনা ঘটেছে সিলেট বিভাগে। সেখানে ২১ জন নিহত হয়েছেন। একক জেলা হিসেবে গাজীপুর জেলায় সবচেয়ে বেশি ৩৮ জন দুর্ঘটনায় নিহত হয়েছেন।

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে


মন্তব্য
জেলার খবর