যেভাবে জুলাই সনদ স্বাক্ষরিত হয়েছে, সেভাবেই বাস্তবায়ন হবে

নিজস্ব প্রতিবেদক
০৬ অক্টোবর ২০২৬


জুলাই জাতীয় সনদ নোট অব ডিসেন্টসহ যেভাবে স্বাক্ষরিত হয়েছে, সেভাবেই বাস্তবায়ন করা হবে। মঙ্গলবার (৬ অক্টোবর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে  এ তথ্য জানান  স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান,  জুলাই জাতীয় সনদ প্রণয়নকালে অংশগ্রহণকারী সব রাজনৈতিক দল এবং শক্তি যেভাবে ঐক্যমত হয়েছে, সেভাবে ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে, পুলিশের নতুন মুখপাত্র হিসেবে দায়িত্ব পেয়েছেন সহকারী পুলিশ মহাপরিদর্শক (এআইজি) কামারুম মুনিরা। পুলিশের সাবেক এআইজি (মিডিয়া) এএইচ এম শাহাদাত হোসেনকে পুলিশ সদরদপ্তরের এআইজি (আইসিটি) শাখায় বদলি করা হয়েছে। এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে পুলিশ সদরদপ্তর।

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে


মন্তব্য
জেলার খবর