চলতি অক্টোবরের শেষ সপ্তাহে চার দিনের সফরে টোকিও যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে তার এ সফর করার কথা রয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে একটি গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে প্রধানমন্ত্রীর প্রেস উইং।
এ
বিষয়ে প্রস্তুতি চলছে উল্লেখ করে প্রেস উইং জানায়, প্রধানমন্ত্রী
ঠিক কবে জাপানের উদ্দেশে ঢাকা ছাড়বেন, সে বিষয়ে নিশ্চিত
করে কিছু জানাননি তিনি। তবে আগামী ২৬ অক্টোবর প্রধানমন্ত্রী
জাপানের উদ্দেশে ঢাকা ছাড়তে পারেন বলে সংশ্লিষ্ট সূত্রে আভাস পাওয়া
গেছে।
সফরকালে
দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হতে পারে। এর আগে গত ১২
আগস্ট ঢাকায় অনুষ্ঠিত বাংলাদেশ ও জাপানের সপ্তম
পররাষ্ট্র দপ্তর পরামর্শ সভায় প্রধানমন্ত্রী
তারেক রহমানকে জাপান সফরের আমন্ত্রণ জানান জাপানের প্রধানমন্ত্রী।
বিডি২৪অনলাইন/এনএন/এমকে