চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

নিজস্ব প্রতিবেদক
০৬ অক্টোবর ২০২৬


আগামী বছর থেকে চারটি বিষয় প্রাথমিকের চতুর্থ ও মাধ্যমিকের ষষ্ঠ শ্রেণির শিক্ষা কার্যক্রমে যুক্ত হচ্ছে। এর মধ্যে চতুর্থ শ্রেণিতে দুইটি- 'খেলাধুলা' ও 'বাংলাদেশের সংস্কৃতি' এবং ষষ্ঠ শ্রেণিতে দুইটি 'লার্নিং উইথ হ্যাপিনেস' ও 'আমার কারিগরি শিক্ষা'  যুক্ত হবে।

মঙ্গলবার (৬ অক্টোবর)  কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব তথ্য জানান শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

মন্ত্রী বলেন, ২০২৮ সাল থেকে শিক্ষা কার্যক্রমে প্রয়োজন অনুযায়ী পরিবর্তন ও পরিমার্জন করা হবে। প্রয়োজনের বিষয়টি বিবেচনায় নিয়ে আরও নতুন বই যুক্ত করা হবে।

সরকার আগামী দিনে এমন এক প্রজন্ম তৈরি করতে চায়, যে প্রজন্ম আগামীর বাংলাদেশ তৈরি করবে, যেই প্রজন্ম বাংলাদেশকে সত্যিকার অর্থে নেতৃত্ব দিবে। সে লক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষায় সর্বোচ্চ বাজেট বরাদ্দ করেছেন– যোগ করেন শিক্ষামন্ত্রী।

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে


মন্তব্য
জেলার খবর