নবম পে-স্কেল নিয়ে প্রতীক্ষার অবসান

নিজস্ব প্রতিবেদক
১৯ সেপ্টেম্বর ২০২৬


অবশেষে সরকারি চাকুরেদের বহুল প্রতীক্ষিত নতুন বেতনকাঠামোর ( নবম পে-স্কেল) প্রজ্ঞাপন জারি করা হয়েছে।  নতুন বেতনকাঠামো অনুযায়ী গ্রেডভেদে  মূল বেতন ১০০ থেকে সর্বোচ্চ ১৪২ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। গত জুলাই থেকে এ পে স্কেল কার্যকর হবে। তবে তিন ধাপে পুরোপুরি বাস্তবায়ন হবে এ পে-স্কেল।  সরকারি চাকরিজীবীরা তাদের বকেয়া বেতনও পাবেন।

প্রজ্ঞাপন অনুযায়ী, প্রথম ধাপ হিসেবে গত জুলাই থেকে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত সময়ে নবম তদূর্ধ্ব গ্রেডের কর্মকর্তারা বর্ধিত মূল বেতনের ৪০ শতাংশ পাবেন। আর দশম থেকে ২০তম গ্রেডের কর্মচারীরা  পাবেন ৫০ শতাংশ হারে। এটা গত ৩০ জুনের আহরিত বেতনের সঙ্গে যুক্ত হবে।

এরপর দ্বিতীয় ধাপে  আগামী জানুয়ারি থেকে ৩০ জুন পর্যন্ত সময়ে নবম তদূর্ধ্ব গ্রেডে ৭০ শতাংশ এবং দশম থেকে ২০তম গ্রেডে ৭৫ শতাংশ বর্ধিত মূল বেতন পাবেন। পরের মাস জুলাই থেকে শতভাগ বর্ধিত বেতন পাবেন সরকারি চাকুরেরা।

এদিকে বর্ধিত ভাতার সুবিধা পেতে ২০২৮ সালের জানুয়ারি পর্যন্ত অপেক্ষা করতে হবে। বিদ্যমান পেনশনভোগীরাও এই নতুন বেতনকাঠামোর শতভাগ সুবিধা পাবেন। নতুন কাঠামোতে বিদ্যমান ২০টি গ্রেডই বহাল রাখা হয়েছে।

নতুন বেতনকাঠামোয় নিম্ন গ্রেডের কর্মচারীদের বেতন তুলনামূলক বেশি বাড়ানো হয়েছে।  প্রথম থেকে দশম গ্রেডের কর্মকর্তাদের মূল বেতন ১০০ শতাংশ বাড়িয়ে দ্বিগুণ করা হয়েছে। এতে প্রথম গ্রেডের কর্মকর্তাদের মূল বেতন ৭৮ হাজার টাকা থেকে বেড়ে দাঁড়িয়েছে লাখ ৫৬ হাজার টাকায়। অন্যদিকে, ১১তম থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের মূল বেতন বাড়ছে সর্বোচ্চ ১৪২ শতাংশ পর্যন্ত। ফলে  ২০তম গ্রেডের মূল বেতন হাজার ২৫০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ২০ হাজার টাকায় উন্নীত হয়েছে।

 

দেশের প্রায় ২৪ লাখ সরকারি কর্মকর্তা-কর্মচারী পেনশনভোগীর জন্য বেতনকাঠামো বাস্তবায়নে বার্ষিক  প্রায় লাখ হাজার কোটি টাকা অতিরিক্ত ব্যয় হবে সরকারের

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে


মন্তব্য
জেলার খবর