পঞ্চগড়ে ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক ৬

সম্রাট হোসাইন, পঞ্চগড়
১৭ সেপ্টেম্বর ২০২৬


নিষিদ্ধ কার্যক্রম আওয়ামী লীগের সাত নেতার মৃত্যুদণ্ডের রায়ের প্রতিবাদে পঞ্চগড়ের বোদা উপজেলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ব্যানারে ঝটিকা মিছিল করা হয়েছে। মিছিলের ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বরবিকালে ছড়িয়ে পড়েছে।

এর আগে মঙ্গলবার সকালে বোদা উপজেলার পঞ্চগড়-বোদা মহাসড়কের ধকরাহাট সুবহানাকা পাম্প এলাকায় মিছিল করা হয়েছে বলে জানা গেছে। ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসাইনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ড দেওয়ার প্রতিবাদে মিছিল করে নেতাকর্মীরা।

এদিন অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করেছে বোদা থানা পুলিশ। এনিয়ে একটি মামলাও হয়েছে থানায়। বোদা থানার অফিসার ইনচার্জ সোহেল রানা বলেন,আজকে দুপুরে আল আমিন নামের একজন এবং মিছিলের দিনেই অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করা হয়েছে।

 

 

 


মন্তব্য
জেলার খবর