ওয়াই-আকৃতির সংযোগব্যবস্থাসহ দ্বিতীয় পদ্মা সেতু, দ্বিতীয়
যমুনা সেতু এবং পদ্মা ব্যারাজ নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার
(৩ নভেম্বর) ঢাকায় সচিবালয়ে
প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের কর্মকর্তাদের
সঙ্গে এক বৈঠকে এ
নির্দেশনা দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৈঠকে
জানানো হয়, দ্বিতীয় পদ্মা ও দ্বিতীয় যমুনা
সেতু নির্মাণের সম্ভাব্যতা সমীক্ষা এখন
চলমান রয়েছে। আগামী সেপ্টেম্বরে সমীক্ষা শেষ হলে সেতু দুটির অবস্থান, নকশা ও সম্ভাব্য ব্যয়
সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্ত হবে।
বৈঠকে
দ্বিতীয় পদ্মা
সেতুর ক্ষেত্রে ওয়াই-আকৃতির সংযোগব্যবস্থা নিয়ে আলোচনা হয়। দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের ক্ষেত্রে রংপুরসহ উত্তরাঞ্চলের যোগাযোগব্যবস্থার উন্নয়নকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
দ্বিতীয়
পদ্মা সেতু নির্মিত হলে রাজধানী ঢাকার সঙ্গে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের যোগাযোগ আরও সহজ হবে। মোংলা সমুদ্রবন্দর এবং বেনাপোল ও দর্শনা স্থলবন্দরের
সঙ্গে বিকল্প যোগাযোগব্যবস্থা গড়ে তোলার সুযোগ সৃষ্টি হবে।
বৈঠকে পদ্মা ব্যারেজ প্রকল্পের বিভিন্ন দিক নিয়েও আলোচনা করা হয়। শুষ্ক মৌসুমে পানির সংকট মোকাবিলা, কৃষি উৎপাদন বৃদ্ধি, নদীর স্বাভাবিক প্রবাহ ও পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ব্যারেজের ওপর দিয়ে সড়ক যোগাযোগ স্থাপনের সম্ভাবনা আলোচনায় গুরুত্ব পায়।
বিডি২৪অনলাইন/এনএন/এমকে