সবার
সহযোগিতায় তার সরকার দেশের জন্য ভালো কিছু পরবির্তন করতে চায় উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেঝেন, দেশের জন্য, দেশের মানুষের জন্য আমরা কাজ
করতে চাই। সবাইকে নিয়ে একসঙ্গে চলতে চাই আমরা ।
সৌদি
আরবে অনুষ্ঠিত আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় পুরস্কার বিজয়ী বাংলাদেশের হাফেজদের বৃহস্পতিবার সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা
বলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, দেশের সন্তানরা মেধা ও যোগ্যতা দিয়ে
যা কিছু ভালো অর্জন করবে, সরকার রাষ্ট্রের অবস্থান থেকে সেই অর্জনের স্বীকৃতি দেওয়ার চেষ্টা করবে।
পুরস্কার বিজয়ীদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, যে পুরস্কারটা আপনারা জিতে এসেছেন, এটা শুধু আপনাদেরই অর্জন নয়। আমি মনে করি, এটা বাংলাদেশের সব মুসলমানের অর্জন। আমরা চাই, আমাদের ছেলেমেয়েরা এরকম আন্তর্জাতিক প্রতিযোগিতাতে অংশগ্রহণ করুক।অংশগ্রহণ করার মাধ্যমে তাদের নিজেদের জন্য, দেশের জন্য, দেশের মানুষের জন্য তারা সম্মান এবং গৌরব নিয়ে আসুক। ভবিষ্যতে এসব প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য সরকারের সহযোগিতা প্রয়োজন হলে করা হবে বলে জানান প্রধানমন্ত্রী।
বিডি২৪অনলাইন/এনএন/এমকে