ইউপি
নির্বাচন আগামী বছরের ৬ জুনের আগে
শেষ করতে হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আবুল ফজল মো. সানাউল্লাহ। বলেছেন, স্থানীয় সরকার
নির্বাচন কবে থেকে শুরু হবে, সেটা চূড়ান্ত হয়নি এখনো। বিভিন্ন পরীক্ষার কারণে ভোটের সম্ভাব্য সময়সূচি থেকে সরতে হতে পারে কমিশনকে। কমতে পারে ভোটের ধাপও।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এ কথা জানান তিনি। তার আগে স্থানীয় সরকার নির্বাচন এবং ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন সামনে রেখে বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগের সঙ্গে বৈঠক করে কমিশন।
যত দ্রুত সম্ভব ভোটের চূড়ান্ত তারিখ জানানো হবে উল্লেখ করে নির্বাচন কমিশনার বলেন, পরীক্ষা যেন ব্যাহত না হয়, সেটি লক্ষ রাখা হবে। নভেম্বর ও ডিসেম্বরে পরীক্ষা আছে। জানুয়ারিতে ফাঁকা পাওয়া গেলেও রোজা আছে। কমিশন সভায় ভোটের তারিখ চূড়ান্ত করা হবে।
বিডি২৪অনলাইন/এনএন/এমকে