দেশে
কার্যক্রম নিষিদ্ধ
আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের সম্ভাব্য
মিছিল নিয়ে আতঙ্ক বিরাজ করছে
মাঠ পযায়ের পুলিশ কর্মকর্তাদের
মধ্যে। মিছিল হওয়ার পর ইতোমধ্যে পুলিশের এক ডিসি এবং ওসিকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে।
ঊর্ধ্বতনরাও ঘোষণা দিয়েছেন, কোনো এলাকায় দলটির মিছিল
হলে তার দায় সংশ্লিষ্ট ডিসি-ওসিকে নিতে হবে। এসব কারণে তাদের মধ্যে সম্ভাব্য মিছিল
ও মিছিলের কারণে শাস্তির মুখোমুখি হওয়া নিয়ে আতংক বিরাজ করছে।
এদিকে এমন আতঙ্কের মধ্যে বৃহস্পতিবার এসবি প্রধানসহ পুলিশের ১১ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। ‘শেখ হাসিনা দেশে ফিরলে কিছুই করতে পারবে না পুলিশ’—এমন বক্তব্যের একটি অডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর ঢাকার ক্যান্টনমেন্ট থানার ওসি মো. রাকিবুল হাসানকেও প্রত্যাহার করা হয়েছে। অডিওটির কথা তার বলে প্রাথমিকভাবে জানা গেছে।
সম্প্রতি পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় ঢাকা মহানগর পুলিশের কমিশনার মোসলেহ উদ্দিন আহমেদ বলেছেন, কোনো এলাকায় আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) লোকজন ঝটিকা মিছিল করলে তার দায় ঐ থানার ওসি ও এলাকার ডিসিকে নিতে হবে। এ সভার পর গুলশানে আওয়ামী লীগের মিছিল হওয়ায় গুলশাল বিভাগের ডিসি এম তানভীর আহমেদকে ডিএমপি সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে। এর আগে গুলশান থানার ওসি মো. দাউদ হোসেনকেও প্রত্যাহার করা হয়।
জানা গেছে, নিয়মিত ধরপাকড় ও কড়া নজরদারির পরেও আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের অপতত্পরতা ঠেকানো যাচ্ছে না। সুযোগ পেলেই বিভিন্ন জায়গায় ঝটিকা মিছিল বের করছে তারা। ফলে নতুন করে ধরপাকড় শুরু করার সিদ্ধান্ত নিয়েছেন পুলিশ।
একাধিক পুলিশের ভাষ্যমতে, ওসির পক্ষে এ ধরনের মিছিল চাইলেও বেশিরভাগ সময় ঠেকানো সম্ভব না। কারণ কয়েক জন মানুষ একত্রিত হয়ে হুট করে একটি মিছিল করলে সেটা ঠেকানো যায় না। আওয়ামী লীগের আমলেও এভাবে বিএনপি ও জামায়াত অনেক মিছিল করেছে। কিন্তু তার জন্য কোনো ওসি বা ডিসিকে সাসপেন্ড করা হয়নি। এখন এ বিষয়ে এই ধরনের দৃষ্টান্ত স্থাপন করা হলে মনোবল আরো কমবে পুলিশের।
অপরাধ
বিশ্লেষকদের মতে, রাজনৈতিক
বিষয়ে পুলিশের ওপর চাপ সৃষ্টি করা ঠিক না। রাজনৈতিক বিষয় রাজনৈতিকভাবেই মোকাবিলা করা উচিত। শুধু
পুলিশের দিকে তাকিয়ে থাকলে হবে না, প্রযোজনে গোয়েন্দা তথ্য বাড়িয়ে আগে ভাগে পদক্ষেপ নিতে হবে। এ ক্ষেত্রে সমন্বিতভাবে
কাজ করতে হবে। শুধু একটা ঝটিকা মিছিল হয়েছে, এই কারণে কাউকে
শাস্তি দেওয়া ঠিক হবে না। এখানে তার গাফিলতি বা সহযোগিতা ছিল
কি না সেগুলোও দেখতে
হবে।
বিডি২৪অনলাইন/এনএন/এমকে