ভাঙ্গুড়ায় সাংবাদিকদের সঙ্গে মেয়র প্রার্থী বাহারের মতবিনিময়

হাফিজুর রহমান আনছারী, ভাঙ্গুড়া (পাবনা)
১৮ সেপ্টেম্বর ২০২৬


ভাঙ্গুড়া পৌরসভা নির্বাচনকে সামনে রেখে জামায়াতে ইসলামী সমর্থিত মেয়র পদপ্রার্থী হাফিজ উদ্দিন বাহারের সঙ্গে স্থানীয় সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে ভাঙ্গুড়া পৌরসভার বকুলতলা ইউনিট অফিসে সভা অনুষ্ঠিত হয়। সভায় স্থানীয় বিভিন্ন সমস্যা, নাগরিক সেবা এলাকার উন্নয়ন নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলোচনা করেন তিনি।

সভায়  স্থানীয় সাংবাদিকরা পৌর এলাকার বিভিন্ন সমস্যা নাগরিক প্রত্যাশার বিষয়গুলো তুলে ধরেন। মেয়র প্রার্থী হাফিজ উদ্দিন বাহার  নির্বাচিত হলে পৌরবাসীর কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

ভাঙ্গুড়ায় খাদ্যে ভেজাল, নকল মধু নকল দুধের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে হাফিজ উদ্দিন বাহার বলেন, তিনি মেয়র নির্বাচিত হলে প্রশাসনের সঙ্গে সমন্বয় করে এসব ভেজাল খাদ্যের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবেন।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা মজিবুর রহমান, জামায়াত মনোনীত উপজেলা চেয়ারম্যান প্রার্থী অধ্যাপক হালীম মাজাহার নূর, . মালেক, সুলতান, কুদরতসহ জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা।

 

বিডি২৪অনলাইন/সি/এমকে


মন্তব্য
জেলার খবর