ভোলাতে বিদ্যুৎকেন্দ্র ও সার কারখানা নির্মাণের পরিকল্পনা

নিজস্ব প্রতিবেদক
০৯ সেপ্টেম্বর ২০২৬


প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ভোলাতে শিল্প-কারখানা স্থাপন, সার কারখানা গড়ে তোলা এবং নতুন বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়েছে তার সরকার। বুধবার (০৯ সেপ্টেম্বর) জাতীয় সংসদে এক এমপির করা সম্পূরক প্রশ্নের জবাবে কথা বলেন।

কেন এমন পরিকল্পনা নেওয়া হয়েছে, তার কারণও জানান প্রধানমন্ত্রী। বলেন, ভোলার গ্যাস পাইপলাইনের মাধ্যমে মূল ভূখণ্ডে বা মেইনল্যান্ডে নিয়ে আসার পরিকল্পনা গ্রহণ করা হলে তা বাস্তবায়নে  অন্তত বছর সময় লাগবে। তাই সরকার বিকল্প দ্রুত কার্যকর পদক্ষেপের ওপর বেশি জোর দিচ্ছে।

প্রধানমন্ত্রী বলেন, ভোলায় যাতে বিপুল পরিমাণ শিল্প-কারখানা স্থাপন করা যায়, সে লক্ষ্যে ইতোমধ্যেই কাজ শুরু হয়েছে। সেখানে গ্যাসভিত্তিক শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলার আন্তরিক চেষ্টা চালাচ্ছেন অনেক শিল্প উদ্যোক্তা স্থানীয়ভাবে এই গ্যাস ব্যবহার করে শিল্পায়ন হলে একদিকে ভোলায় ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে, অন্যদিকে অঞ্চলের সামগ্রিক অর্থনীতির আকারও বহুগুণ বৃদ্ধি পাবে।

সরকারপ্রধান বলেন, ভোল একটি বড় সার কারখানা স্থাপনের পরিকল্পনা করছে সরকার। এর পাশাপাশি একই স্থানে ৫০০ মেগাওয়াট ক্ষমতার আরেকটি নতুন বিদ্যুৎকেন্দ্র গড়ে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে। এসব প্রকল্প বাস্তবায়িত হলে ভোলার গ্যাস সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত হবে বলেও জানান তিনি।

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে


মন্তব্য
জেলার খবর