মহাসড়কে স্লিপার বাস চালানো যাবে না। বাস মালিক সমিতি এমন বাস চালানোর বিষয়ে আবেদন করলেও হাইকোর্ট অনুমতি দেননি। আদালত বলেছেন, শুধুমাত্র বিআরটিএ যেসব বাসের চলাচলে পারমিশন দিয়েছে, সেগুলো রাস্তায় চলাচল করবে। বুধবার (৯ সেপ্টেম্বর) আদালতে বিআরটিএর পক্ষে থাকা আইনজীবী মো. রাফিউল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।
এর আগে এদিন বিচারপতি কে এম হাফিজুল আলমের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ মহাসড়কে স্লিপার বাস না চালানোর বিষয়ে আদেশ দেন। আইনজীবী মো. রাফিউল ইসলাম বলেন, স্লিপার বাস মালিক অ্যাসোসিয়েশন আবেদন করেছিল- তারা স্লিপার বাস সড়কে চালাতে চায়। কিন্তু সড়ক পরিবহন আইন ২০১৮—এর ধারা ৪০-এ বলে দেওয়া আছে টেকনিক্যাল স্পেসিফিকেশন যদি কেউ ভায়োলেশন করে, তাহলে সেটা ৮০-সেকশন ৮৪ দ্বারা এগুলো অফেন্স; পানিশেবল অফেন্স, এর সর্বোচ্চ শাস্তি ৩ বছর এবং ৩ লাখ টাকা জরিমানা। এছাড়া সেকশন ২৮, সড়ক পরিবহন আইনে স্পষ্ট বলে দেওয়া আছে—রুট পারমিট ছাড়া কোনো গাড়ি রাস্তায় চলাচল করতে পারবে না।
বিডি২৪অনলাইন/এনএন/এমকে