আইনে যোগ্যরা স্থানীয় সরকার নির্বাচন করতে পারবেন

নিজস্ব প্রতিবেদক
০৯ সেপ্টেম্বর ২০২৬


আইন অনুযায়ী যোগ্য ব্যক্তিরা স্থানীয় সরকার নির্বাচন করার সুযোগ পাবেন। নির্বাচনে কোনো বেআইনি নির্দেশনা দেওয়া হবে না।  বুধবার ( সেপ্টেম্বর)  রাজধানী ঢাকায় রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন।

স্থানীয় নির্বাচন প্রসঙ্গে সিইসি বলেন, জাতীয় নির্বাচনের মতো স্থানীয় সরকার নির্বাচন গ্রহণযোগ্য নির্বাচন হবে। সুষ্ঠু নির্বাচনের জন্য পুলিশের কাছে সহায়তা চাওয়া হয়েছে।  পুলিশের ওপর আস্থা আছে। জাতীয় নির্বাচনের চেয়ে  আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন ভালো।

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে

 


মন্তব্য
জেলার খবর