এলএনজি আমদানি ও সরবরাহ বাড়ানোর উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক
০২ সেপ্টেম্বর ২০২৬


দেশের জ্বালানি সংকট মোকাবিলায় এলএনজি আমদানি সরবরাহ বাড়ানোর উদ্যোগ নেয়া হয়েছে। উদ্যোগ বাস্তবায়িত হলে দুই বছরের মধ্যে এলএনজি আমদানি উল্লেখযোগ্যভাবে বাড়বে। এর মাধ্যমে দেশের জ্বালানি সরবরাহ পরিস্থিতি আরও উন্নত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

 বুধবার ( সেপ্টেম্বর) জাতীয় সংসদে দেওয়া বক্তব্যে তথ্য জানান  প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী বলেন,  মহেশখালীর গভীর সমুদ্রে কুতুবদিয়া এলাকায় একটি ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপনের বিষয়ে আগ্রহী প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা চলছে। প্রস্তাবিত টার্মিনালের মাধ্যমে  ২০২৮ সালের ডিসেম্বর মধ্যে এলএনজি সরবরাহ করা সম্ভব হবে।

প্রধানমন্ত্রী আরও জানান, পায়রা মোংলা বন্দর এলাকায় জরুরি ভিত্তিতে আরও দুটি ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপনের প্রস্তাব নিয়ে কাজ চলছে। দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জ্বালানি চাহিদা পূরণের বিষয়টি বিবেচনায় নিয়ে এসব টার্মিনাল স্থাপনের উদ্যোগ নেয়া হয়েছে। প্রস্তাবিত ভাসমান এলএনজি টার্মিনালগুলো স্থাপন  হলে দেশের সামগ্রিক জ্বালানি সরবরাহ পরিস্থিতির উন্নতি হবে। পাশাপাশি গ্যাসের সংকটও অনেকটাই কমে আসবে।

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে


মন্তব্য
জেলার খবর