দেশে
বিদ্যুৎ সংকটের
কারণে যে লোডশেডিং হচ্ছে,
তার বোঝা এবার শহর ও গ্রামাঞ্চলের মধ্যে
তুলনামূলকভাবে সুষমভাবে ভাগ করে নেওয়া হচ্ছে। চলমান লোডশেডিং খুব স্বল্প সময়ের মধ্যেই কমে আসবে।
মঙ্গলবার
(১ সেপ্টেম্বর) সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে
এসব কথা বলেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক
উপদেষ্টা জাহেদ উর রহমান। তিনি আরও বলেন, ঢাকায় বসবাসকারীরা সাম্প্রতিক এমন লোডশেডিং দেখছেন, যা আগে তুলনামূলকভাবে
কম ছিল। অতীতে ঢাকায় বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করে গ্রামাঞ্চলে বেশি লোডশেডিং দেওয়া হতো। তবে সংকটের বোঝা সবাইকে ভাগ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বর্তমান সরকার।
বিদ্যুৎ ঘাটতির কারণ হিসেবে জাহেদ উর রহমান বলেন, জ্বালানি ঘাটতি, বিদ্যুৎকেন্দ্রের আকস্মিক যান্ত্রিক ত্রুটি, রক্ষণাবেক্ষণ, সঞ্চালন গ্রিডের সীমাবদ্ধতা এবং দ্রুত বাড়তে থাকা চাহিদার কারণে সংকট তৈরি হয়েছে।
বিডি২৪অনলাইন/এনএন/এমকে