স্থানীয় নির্বাচনে আলাদা প্রার্থী দেবে ১১ দলীয় ঐক্য

নিজস্ব প্রতিবেদক
০১ সেপ্টেম্বর ২০২৬


স্থানীয় সরকার নির্বাচনে জোটে নয়, তার পরিবর্তে ১১ দলীয় ঐক্য আলাদা প্রার্থী দেবে। তাছাড়া নির্বাচন কমিশনের (ইসি) অতিরিক্ত সচিবকে না সরালে নির্বাচন নিরপেক্ষ হবে না। মঙ্গলবার ( সেপ্টেম্বর)  ইসির সঙ্গে বৈঠক শেষে কথা বলেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

 

জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন,  জামায়াত এখনও ইসির প্রতি আস্থাশীল। নির্বাচন বর্জনের সময় এখনও আসেনি। স্থানীয় শাখাগুলোকে নির্বাচনের প্রস্তুতি নিতে বলা হয়েছে। ১১ দলীয় ঐক্য জাতীয় নির্বাচনে থাকলেও  স্থানীয় নির্বাচনে এই ঐক্য নয়, আলাদা করে প্রার্থী দেবে দলগুলো।

 

এমপিওভুক্ত শিক্ষকেরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে না দেওয়া সংবিধানবিরোধী উল্লেখ করে তিনি বলেন, ইসি নিজেরাই এই সুপারিশ করেছে। এটি বাতিলের আবারও দাবি জানিয়েছি। নিষিদ্ধ রাজনৈতিক দলের কোনো নেতা যাতে স্থানীয় নির্বাচনে অংশ নিতে না পারে, সেই সুপারিশ করা হয়েছে বলেও জানান তিনি। ইসির অতিরিক্ত সচিব বিএনপিতে পদধারী। ইসি বলেছে, সরকার তাকে নিয়োগ দিয়েছে।

 

 

বিডি২৪অনলাইন/আরডিএন/এমকে


মন্তব্য
জেলার খবর