অ্যাভিয়েশন খাতের চাহিদা অনুযায়ী মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কিনছে সরকার। এখানে কোনো চাপের কারণে নয়। দেশে প্রয়োজনীয় এয়ারক্রাফট ফ্লিট নেই। ফ্লিট সক্ষমতা বাড়াতে হবে, না হলে নতুন রুট চালু করা যাবে না। ফলে ব্যবসা হারাতে হবে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। প্রতিমন্ত্রী জানান, অ্যাভিয়েশন হাব হিসেবে রাজস্ব ও যাত্রী সংখ্যা বাড়াতে হলে দীর্ঘমেয়াদে এয়ারক্রাফট কিনতেই হবে। বাংলাদেশকে এশিয়ায় একটি অ্যাভিয়েশন হাব হিসেবে গড়ে তুলতে চায় বর্তমান সরকার।
এ অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার হতে হলে আরও বেশি রুটে সেবা দিতে হবে উল্লেখ করে তিনি বলেন, সেজন্য একটি বড় এয়ারক্রাফট ফ্লিট প্রয়োজন।
তিনি জানান, প্রয়োজন অনুযায়ী আমরা নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছি, আমরা বোয়িং বিমান কিনব।
বিডি২৪অনলাইন/এনএন/এমকে