দাম বাড়ল সয়াবিন তেলের

নিজস্ব প্রতিবেদক
০২ সেপ্টেম্বর ২০২৬


দেশের বাজারে বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়ানো হয়েছে। নতুন দরে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ৫ টাকা বাড়িয়ে ২০৪ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে পাম অয়েলের দাম বাড়ানো হয়নি। আগের দামই অপরিবর্তিত রাখা হয়েছে।

বুধবার ( সেপ্টেম্বর) আন্তর্জাতিক বাজার পরিস্থিতি, আমদানি ব্যয় এবং দেশে ভোজ্যতেলের বর্তমান মূল্য পরিস্থিতি নিয়ে বৈঠক শেষে এ সিদ্ধান্ত হয়। বাণিজ্য মন্ত্রণালয়ে এ বৈঠক হয় বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়শেনের সঙ্গে।

এর আগে গত ২৬ এপ্রিল সয়াবিন তেলের দাম বাড়ানো হয় দেশের। তখন প্রতি লিটারে টাকা বাড়িয়ে বোতলজাত সয়াবিন তেলের দাম ১৯৯ টাকা নির্ধারণ করা হয়। এবারও আন্তর্জাতিক বাজার পরিস্থিতি আমদানি ব্যয়ের বিষয়টি বিবেচনায় নিয়ে সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

এদিকে ভোজ্যতেল নিত্যপ্রয়োজনীয় পণ্যগুলোর মধ্যে অন্যতম একটি। এই তেলের দাম বাড়ার প্রভাব সরাসরি সাধারণ ভোক্তাদের ওপর পড়বে। বিশেষ করে নিম্ন মধ্যম আয়ের মানুষের দৈনন্দিন খাদ্য ব্যয়ে এর প্রভাব পড়বে বলে করছেন সংশ্লিষ্টরা।

বিডি২৪অনলাইন/ইএম/এমকে


মন্তব্য
জেলার খবর