এ সপ্তাহের মধ্যে জারি হতে পারে পে-স্কেলের গেজেট

নিজস্ব প্রতিবেদক
০২ সেপ্টেম্বর ২০২৬


সরকারি চাকুরেদের জন্য নবম জাতীয় পে স্কেল অনুমোদন করেছে সরকার। নতুন এ বেতনকাঠামো সংক্রান্ত আদেশ সপ্তাহের মধ্যে জারি হতে পারে।

গণমাধ্যমকে গেজেটের বিষয়টি জানিয়েছেন  মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। তিনি আরও বলেন- গেজেট একটা না, বেশ কয়েকটা হবে।

সোমবার  প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে  মন্ত্রিসভার বৈঠকে নবম জাতীয় পে-স্কেল অনুমোদন দেওয়া হয়। নতুন এ বেতনস্কেলের সঙ্গে সামঞ্জস্য রেখে সশস্ত্র বাহিনীর জন্য যৌথবাহিনী নির্দেশাবলী ২০২৬ অনুমোদন করা হয়েছে। নতুন পে-স্কেল সংশ্লিষ্ট নির্দেশাবলী জুলাই ২০২৬ থেকে কার্যকর হবে। অর্থ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

নবম বেতনস্কেলে বিদ্যমান ২০টি বেতন গ্রেড বহাল রেখে প্রতিটি গ্রেডের মূল বেতন পুনর্নির্ধারণ করা হয়েছে। ২০তম গ্রেডের সর্বনিম্ন প্রারম্ভিক মূল বেতন ২০ হাজার টাকা এবং ১ম গ্রেডের সর্বোচ্চ বেতন লাখ ৫৬ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন পেস্কেলে বেতন বৈষম্য কমানোর বিষয়টি বিবেচনায় নিয়ে সর্বনিম্ন সর্বোচ্চ গ্রেডের বেতনের অনুপাত কমানো হয়েছে। বিদ্যমান :.৯৪৫ অনুপাত কমিয়ে নতুন পে-স্কেলে :.৭৮ করা হয়েছে। ফলে নতুন পে-স্কেলে সর্বনিম্ন গ্রেডের মূল বেতন ১৪২ শতাংশ এবং সর্বোচ্চ গ্রেডের  বেতন বাড়বে ১০০ শতাংশ।

 

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে


মন্তব্য
জেলার খবর