মন্তব্য
আন্তর্জাতিক বাজারে তেজাবি স্বর্ণের দাম হ্রাস পাওয়ায় দেশের বাজারে দাম কমিয়ে স্বর্ণের নতুন দর নির্ধারণ করা হয়েছে। বুধবার (২৫ মার্চ) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)- এর স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের এক জরুরি সভায় এ দর নির্ধারণ করা হয়।
নতুন দর বুধবার থেকেই কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ দর বহাল থাকবে বলে জানিয়েছে বাজুস। নতুন দরে প্রতি ভরি ২২ ক্যারেট ২ লাখ ৪১ হাজার ৪৮০ টাকা, ২১ ক্যারেট ২ লাখ ৩০ হাজার ৪৯৭ টাকা এবং ১৮ ক্যারেট ১ লাখ ৯৭ হাজার ৫২৫ টাকা নির্ধারণ করা হয়েছে। এর বাইরে সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ১ লাখ ৬০ হাজার ৮৭৫ টাকা নির্ধারণ করা হয়েছে প্রতি ভরি।
বিডি২৪অনলাইন/এনএন/এমকে