১৫ অক্টোবর জুলাই জাতীয় সনদ স্বাক্ষরিত হবে

নিজস্ব প্রতিবেদক
০৯ অক্টোবর ২০২৫

 

জুলাই জাতীয় সনদ আগামী ১৫ অক্টোবর স্বাক্ষরিত হবে। জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় ঐতিহাসিক এ স্বাক্ষর অনুষ্ঠান হবে। অনুষ্ঠানে নেতৃত্ব দেবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এবং জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি প্রফেসর মুহাম্মদ ইউনূস।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) জাতীয় ঐকমত্য কমিশনের এক বৈঠকে এ সিদ্ধান্ত চূড়ান্ত হয়। ঢাকায় সংসদ ভবনে ঐকমত্য কমিশন কার্যালয়ের সভাকক্ষে এ বৈঠক হয়।

কমিশনের জনসংযোগ কর্মকর্তা পবন চৌধুরী জানান, স্বাক্ষর অনুষ্ঠানে দেশের বিভিন্ন রাজনৈতিক দল ও জোটের প্রতিনিধিরা অংশ নেবেন।

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে



মন্তব্য
জেলার খবর