সারাদেশে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে

নিজস্ব প্রতিবেদক
২৯ সেপ্টেম্বর ২০২৫

 

শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে রাজধানী ঢাকাসহ সারাদেশে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। এবারের পূজা সুন্দর ও নির্বিঘ্নভাবে সম্পন্ন হবে। সারা দেশে পূজা উদযাপন কমিটির সঙ্গে সমন্বয়ে নিরাপত্তা দিচ্ছে র‌্যাবের ১৫টি ব্যাটালিয়ন।

সোমবার (২৯ সেপ্টেম্বর) ঢাকায় ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে পূজামণ্ডপের নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শনে এসে সাংবাদিকদের এ কথা বলেন মহাপরিচালক (ডিজি) অতিরিক্ত আইজিপি এ কে এম শহিদুর রহমান।

র‌্যাবের মহাপরিচালক বলেন, পূজামণ্ডপে টহল দল মোতায়েন রয়েছে। কেউ গুজব ছড়িয়ে উৎসবের পরিবেশ যেন কেউ নষ্ট করতে না পারে, সে জন্য  সাদা পোশাকে গোয়েন্দা সদস্য ও সাইবার টিম অনলাইনে সার্বক্ষণিক নজরদারি করছে। পূজার প্রথম দিন থেকে কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও সবক্ষেত্রেই দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানা তিনি।

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে



মন্তব্য
জেলার খবর