ঈদে ১৩ দিন ২৪ ঘণ্টাই সিএনজি স্টেশন খোলা থাকবে

নিজস্ব প্রতিবেদক
১২ মে ২০২৫

এবার ঈদুল আজহার আগে ও পরে মিলে মোট  ১৩ দিন ২৪ ঘণ্টা সিএনজি ফিলিং স্টেশন খোলা থাকবে।  এর মধ্যে  আগের সাতদিন, ঈদের দিন ও পরের পাঁচদিন রয়েছে।

সোমবার (১২ মে) রাজধানী ঢাকার বিদ্যুৎ ভবনে  অংশীজন সভায় এ সিদ্ধান্ত হয়। সিদ্ধান্ত অনুযায়ী, ঈদুল আজহা উপলক্ষ্যে সাধারণ যাত্রীদের পারাপারে পর্যাপ্ত ফেরির ব্যবস্থা রাখা হবে। এ ছাড়া কমলাপুর এলাকার টিটিপাড়া আন্ডারপাসসহ সড়কটি আগামী ২০ মে’র মধ্যে যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।

ঈদের এক সপ্তাহ আগে থেকে এমআরটি, এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণসহ ওয়াসা, ডেসকো, ডিইএসএ/ডিপিডিসি, তিতাস, টেলিফোন ইত্যাদির জন্য রাস্তা খোঁড়াখুঁড়ির কাজ বন্ধ রাখতে হবে।

সভায় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে নিযুক্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী শেখ মইনউদ্দিন  প্রমুখ উপস্থিত ছিলেন ।

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে



মন্তব্য
জেলার খবর