পঞ্চগড়ে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

পঞ্চগড় প্রতিনিধি
২৭ অক্টোবর ২০২৪

নানা আয়োজনে পঞ্চগড়ে যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষ্যে রোববার (২৭ অক্টোবর) সকালে জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, ফ্রীতে দুপুরে দলীয় কার্যালয়ে মেডিকেল ক্যাম্পের মাধ্যমে রোগী ও স্বেচ্ছায় রক্তদান করা হয়।

বিকালে দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি র‌্যালী বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে  দলীয় কার্যালয়ে আলোচনা সভা হয়। প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে অংশ নেন- বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ,জেলা বিএনপির আহবায়ক জাহিরুল ইসলাম কাচ্চু,জেলা যুবদলের সভাপতি ফেরদৌস ওয়াহিদ রাসেল, সাধারন সম্পাদক নুরুজ্জামান বাবুসহ দলীয় নেতাকর্মী।

 

বিডি২৪অনলাইন/সম্রাট হোসাইন/সি/এমকে


মন্তব্য
জেলার খবর