উইকেট শিকারীর সেরা পাঁচে রিশাদ

নিজস্ব প্রতিবেদক
০১ জুলাই ২০২৪

টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরে উইকেট শিকারীর তালিকায় সেরা পাঁচের মধ্যে আছেন বাংলাদেশের স্পিনার রিশাদ হোসেন। টুর্নামেন্টের ৭ ম্যাচ তিনি ১৪টি  উইকেট শিকার করেছেন। তার সঙ্গে তালিকায় একই জায়গায় আছেন আফগানিস্তানের অধিনায়ক রশিদ খান। তিনি ৮ ম্যাচে খেলে রিশাদের সমান উইকেট নিয়েছেন।

টুর্নামেন্টে যৌথভাবে সর্বোচ্চ উইকেট শিকার করে এ তালিকায় শীর্ষে আছেন দুই পেসার আফগানিস্তানের ফজলহক ফারুকি ও ভারতের অর্শদীপ সিং।  তারা দুজনেই ৮ ম্যাচ করে খেলে  ১৭টি করে উইকেট শিকার করেন। তবে  ফারুকির ইকোনমি ৬.৩১ এবং আর্শদীপের ৭.১৬।

তালিকায় তৃতীয়স্থানে আছেন ভারতের পেসার জসপ্রিত বুমরাহ। ৮ ম্যাচে ৪.১৭ ইকোনমি রেটে ১৫ উইকেট শিকার করেন তিনি। বুমরাহর মতো ১৫ উইকেট নেন দক্ষিণ আফ্রিকার পেসার এনরিচ নর্টি। ৯ ম্যাচে তার ইকোনমি রেট ৫.৭৪।

বিডি২৪অনলাইন/এস/এমকে


মন্তব্য
জেলার খবর