চার অঞ্চলে ঝড় হতে পারে

নিজস্ব প্রতিবেদক
২৬ মার্চ ২০২৪

দেশের চার অঞ্চল- রাজশাহী, পাবনা, যশোর এবং কুষ্টিয়া ওপর দিয়ে বজ্রবৃষ্টিসহ  ঝড় হতে পারে । এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

মঙ্গলবার (২৬ মার্চ) দিনগত রাত ১টা পর্যন্ত দেশের নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, ঝড়ের সময় পশ্চিম উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিমি বেগে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।  এ দিকে আবহাওয়া অধিদফতর জানিয়েছে, দেশের কোথাও কোথাও শিলা বৃষ্টি হতে পারে। রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে সিলেটে, ৬৩ মিলিমিটার।

 

বিডি২৪অনলাইন/এন/এমকে


মন্তব্য
জেলার খবর