পত্রিকা ও গণমাধ্যমের খবরকে গুরুত্ব দেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
২১ এপ্রিল ২০২৬


প্রধানমন্ত্রী তারেক রহমান নিয়মিত পত্রিকা পড়েন এবং টেলিভিশন দেখেন। পত্রিকা গণমাধ্যমের খবরকে গুরুত্ব দেন। প্রকাশিত খবরের বিষয়ে খোঁজ-খবর নিয়ে প্রয়োজন অনুযায়ী সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।

প্রধানমন্ত্রীর বরাত দিয়ে তার প্রেস সচিব আবু আব্দুল্লাহ এম ছালেহ সাংবাদিকদের বিষয়টি জানিয়েছেন। মঙ্গলবার (২১ এপ্রিল) সচিবালয়ে নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব)-এর সদস্যদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী। সে বৈঠকে প্রধানমন্ত্রী পত্রিকা পড়া, টেলিভিশন দেখা, গণমাধ্যমের খবরকে গুরুত্ব দেওয়া এবং প্রকাশিত খবরের বিষয়ে খোঁজ-খবর নিয়ে প্রয়োজন অনুযায়ী সংশ্লিষ্টদের নির্দেশনার কথা বলেন। মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসনের সভাকক্ষে বৈঠক হয়।

 

সংবাদপত্রের স্বাধীনতার প্রতি তার সরকারের অবস্থান পরিস্কার করে বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, আমাদের সরকার সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাস করে। বৈঠকে সংবাদপত্র শিল্পের নানা সমস্যার কথা তুলে ধরেন নোয়াব সদস্যসরা। প্রধানমন্ত্রী তাদের বক্তব্য অধীর আগ্রহের সঙ্গে শুনেছেন।

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে



মন্তব্য
জেলার খবর