দেশে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পরিপ্রেক্ষিতে বাসভাড়া সমন্বয়ের বিষয়ে আগামী বৃহস্পতিবার চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে। বুধবার (২২ এপ্রিল) যানবাহনের ভাড়া বৃদ্ধি নিয়ে এক বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।
মন্ত্রী জানান, নিজেদের মধ্যে আলোচনা করলেও এখনো সিদ্ধান্ত হয়নি। আশা করা যায়, কাল (বৃহস্পতিবার) এ বিষয়ে সিদ্ধান্ত হবে।
বিআরটিএর কর্মকর্তা, পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের নেতাদের সঙ্গে মন্ত্রণালয়ের বৈঠক অনুষ্ঠিত হয় এদিন। এর আগে বিআরটিএ কার্যালয়ে বৈঠকের পর বিআরটিএ ও বাস মালিক-শ্রমিক প্রতিনিধিরা এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ভার মন্ত্রণালয়ের ওপর ছেড়ে দেয়।
উল্লেখ্য, গত শনিবার সরকার দেশে জ্বালানি তেলের দাম বাড়িয়ে নতুন মূল্য ঘোষণা করে। নতুন দরে প্রতি লিটার ডিজেল ১১৫ টাকা, অকটেন ১৪০ টাকা, পেট্রোল ১৩৫ টাকা এবং কেরোসিন ১৩০ টাকা নির্ধারণ করা হয়।
বিডি২৪অনলাইন/এনএন/এমকে