আগামী ৩ মে থেকে ৩১ আগস্ট পর্যন্ত চলতি মৌসুমের ধান, চাল ও গম সংগ্রহ করবে সরকার। এ মৌসুমে ১৮ লাখ টন ধান-চাল ও ৫০ হাজার গম সংগ্রহ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। প্রতি কেজি বোরো ধান ৩৬ টাকা দরে, ৪৯ টাকা দরে সিদ্ধ চাল, আতব চাল ৪৮ টাকা দরে এবং গম ৩৬ টাকা দরে কেনা হবে।
বুধবার (২২ এপ্রিল) সচিবালয়ে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
মন্ত্রী বলেন, চলতি মৌসুমে বোরো ধান ৫ লাখ টন, সিদ্ধ চাল ১২ লাখ টন, আতপ চাল ১ লাখ টন এমং গম ৫০ হাজার টন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। দেশে এখন পর্যাপ্ত চালের মজুত রয়েছে। এখন সরকারি গুদামে ১৭-১৮ লাখ টন চাল মজুত আছে।
মন্ত্রী আরও জানান, দেশে গমের মোট চাহিদা ৮০ লাখ টন নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে দেশে উৎপাদন ৭০ থেকে ৭২ লাখ টন। বাকি ৮ লাখ টন জি টু জি পদ্ধতিতে আমদানি করা হয়।
বিডি২৪অনলাইন/এনএন/এমকে