অব্যবহৃত ২০০ সরকারি ভবন শিগগিরই হাসপাতাল ও মাতৃসদন হচ্ছে

নিজস্ব প্রতিবেদক
২২ এপ্রিল ২০২৬

আরবান এলাকায় দীর্ঘদিন ধরে অব্যবহৃত অবস্থায় পড়ে থাকা সরকারি ২০০টি বহুতল ভবন স্বাস্থ্য মন্ত্রণালয়ের হাতে হস্তান্তরের সিদ্ধান্ত নিয়েছে সরকার।  স্বাস্থ্যসেবার পরিধি বাড়াতে আগামী দুই মাসের মধ্যে এসব ভবনকে আধুনিক হাসপাতাল মাতৃসদন ক্লিনিকে রূপান্তর করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

জাতীয় সংসদের বুধবারের অধিবেশনে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশ্নোত্তর পর্বে এ ঘোষণা দেন প্রধানমন্ত্রী। প্রশ্নোত্তর পর্বে সরকারের আগামী দিনের কর্মপরিকল্পনার চিত্র তুলে ধরেন সরকারপ্রধান।

প্রধানমন্ত্রী তার বক্তব্যে সবচেয়ে গুরুত্ব দিয়েছেন স্বাস্থ্যসেবার মানোন্নয়নের ওপর। তিনি জানান, বিগত সময়ে হামের টিকা আমদানিতে যে অবহেলা হয়েছিল, সেটা কাটাতে বর্তমান সরকার ইউনিসেফের সঙ্গে কাজ করছে। দ্রুততম সময়ে প্রায় দুই কোটি শিশুকে টিকার আওতায় আনা হবে। পাশাপাশি কিট সংকট নিরসনেও দ্রুত পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

কৃষিখাতে প্রযুক্তির ছোঁয়া লাগাতে বড় উদ্যোগের কথাও সংসদকে জানান প্রধানমন্ত্রী। বলেন, উৎপাদন বাড়ানোর লক্ষ্যে পর্যায়ক্রমে দেশের কোটি ৭৫ লাখ কৃষককে বিশেষ কার্ড দেওয়া হবে। কার্ডের মাধ্যমে একজন কৃষক একসাথে ১০টি জরুরি সেবা পাবেন। ফলে কৃষি প্রণোদনা বা সহায়তার জন্য তাকে আর দীর্ঘ পথ পাড়ি দিয়ে জেলা শহরে যেতে হবে না। কৃষকদের জন্য যন্ত্রপাতিতে ভর্তুকি, ন্যানো সারের ব্যবহার এবং আধুনিক কোল্ডস্টোরেজ স্থাপনের মাধ্যমে কৃষি অর্থনীতিকে আরও শক্তিশালী করার পরিকল্পনাও তার সরকারের রয়েছে বলে জানান সংসদ নেতা।

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে



মন্তব্য
জেলার খবর