আইসিসির মাস সেরা দৌঁড়ে পোপ ও হ্যাজেলউডের সঙ্গে শামার

নিজস্ব প্রতিবেদক
০৬ ফেব্রুয়ারী ২০২৪

অস্ট্রেলিয়ার বিপক্ষে সর্বশেষ দুই ম্যাচ টেস্ট সিরিজে অভিষেক হয় ওয়েস্ট ইন্ডিজের পেসার শামার জোসেফের। টেস্টের প্রথম ইনিংসে ৯৪ রানে ৫ উইকেট নেন এ ডান পেসার। দ্বিতীয় ইনিংসে ৬৮ রানে ৭ উইকেট নেন তিনি। তার অবিশ্বাস্য বোলিং পারফরমেন্সে অস্ট্রেলিয়ার মাটিতে ২৭ বছর পর টেস্ট জয়ের স্বাদ পায় ওয়েস্ট ইন্ডিজ। আর দুই ম্যাচে ৫৭ রান দিয়ে ও ১৩ উইকেট নিয়ে সিরিজ সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেন শামার।

 

এত কথা বলার কারণ, সেই শামার এবার আইসিসি ‘প্লেয়ার অব দ্য মান্থ অ্যাওয়ার্ডে’ জানুয়ারির জন্য মনোনয়ন পেয়েছেন। এ পুরস্কারের দৌড়ে তার প্রতিদ্বন্দ্বি ইংল্যান্ডের ওলি পোপ ও অস্ট্রেলিয়ার জশ হ্যাজেলউড।

 

পাঁচ ম্যাচ টেস্ট সিরিজে ভারতের বিপক্ষে প্রথম ম্যাচের দ্বিতীয় ইনিংসে ১৯৬ রানের অসাধারন ইনিংস খেলেন ইংল্যান্ডের ব্যাটার পোপ।  আর নাটকীয়ভাবে  এ ম্যাচ জিতে নেয় ইংল্যান্ড।

 

অস্ট্রেলিয়ার পেসার হ্যাজেলউড গত মাসে পাকিস্তানের বিপক্ষে সিডনি টেস্টে ৫টি, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অ্যাডিলেডে ৯টি এবং ব্রিজবেনে ৫ উইকেট শিকার করেন। ৩টি টেস্টে ১৯ উইকেট শিকার করায় মাস সেরার দৌঁড়ে নাম এসেছে হ্যাজেলউডের।

 

বিডি২৪অনলাইন/এস/এমকে


মন্তব্য
জেলার খবর