২২ ক্যারেট ১৭৫০, অন্য ক্যারেটেও বেড়েছে সোনার দাম

নিজস্ব প্রতিবেদক
২৯ নভেম্বর ২০২৩

দেশের বাজারে সোনার দাম আবারও বাড়ানো হয়েছে। ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম বাড়া‌নো হয়েছে ১ হাজার ৭৫০ টাকা। এ ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। বৃহস্প‌তিবার (৩০ নভেম্বর) থেকে নতুন দাম কার্যকর হবে।

বুধবার (২৯ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে দাম বাড়ানো কথা জানায় বাজুস। ঘোষণা অনুযায়ী, ২২ ক্যারেট ১ লাখ ৯ হাজার ৮৭৫ টাকা, ২১ ক্যারেট ১ লাখ ৪ হাজার ৮৫৯ টাকা, ১৮ ক্যারেটের ৮৯ হাজার ৯২৯ টাকা ও সনাতন ক্ষেত্রে ৭৪ হাজার ৯৪১ টাকায় কেনাবেচা হবে প্রতি ভরি সোনা। এর আগে, গত ২৬ নভেম্বর সোনার দাম বাড়িয়েছিল বাজুস।

 

বিডি/ই/এমকে

 


মন্তব্য
জেলার খবর