মন্তব্য
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালট নিবন্ধনে অভূতপূর্ব সাড়া পাওয়া গেছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বলেছেন, ভোট দিতে চূড়ান্তভাবে ১৫ লাখ ৩৩ হাজার ৬৮২ জন নিবন্ধন করেছেন।
মঙ্গলবার (৬ জানুয়ারি) ঢাকার বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে পোস্টাল ব্যালটের নিবন্ধনের বিষয়টি তুলে ধরেন প্রেস সচিব। তিনি বলেন, নিবন্ধনকারীদের মধ্যে দেশে ৭ লাখ ৬১ হাজার ১৪০ জন ও বিদেশে ৭ লাখ ৭২ হাজার ৫৪২ জন রয়েছেন। সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার জ্যেষ্ঠ সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদও উপস্থিত ছিলেন।
বিডি২৪অনলাইন/এনএন/এমকে