দেশে হজ নিবন্ধন ৮ ফেব্রুয়ারি শুরু

০৫ ফেব্রুয়ারী ২০২৩

চলতি বছরে সরকারি ও বেসরকারিভাবে হজ নিবন্ধন শুরু হচ্ছে  ৮ ফেব্রুয়ারি (বুধবার)। এ বছর পবিত্র হজে যেতে আগ্রহীরা ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত নিবন্ধন করতে পারবেন। রোববার (৫ ফেব্রুয়ারি) এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। বিজ্ঞপ্তিতে নির্ভূল নিবন্ধন বিষয়ে নানা দিক নির্দেশনা দেওয়া হয়েছে।

এবার বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন মুসুল্লি হজ করার সুযোগ পাবেন। এর মধ্যে ১৫ হাজার জন সরকারি ব্যবস্থাপনায় এবং বাকি ১ লাখ ১২ হাজার ১৯৮ জন বেসরকারি ব্যবস্থাপনায় এ সুযোগ পাবেন। সরকারি ব্যবস্থাপনায় খরচ হবে ৬ লাখ ৮৩ হাজার ১৮ টাকা, বেসরকারির ক্ষেত্রে খরচ পড়বে ৬ লাখ ৭২ হাজার ৬১৮ টাকা।  বিমান ভাড়া ১ লাখ ৯৭ হাজার ৭৯৭ টাকা নির্ধারণ করা হয়েছে। ৬৫ বছরের ওপরে বয়সীদের হজে গমন সংক্রান্ত নিষেধাজ্ঞা এবার প্রত্যাহার করা হয়েছে। প্রসঙ্গত, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৭ জুন সৌদি আরবে পবিত্র হজ হওয়ার কথা রয়েছে।

 

এমকে


মন্তব্য
জেলার খবর