জুলাই
সনদ -এর কোনো আইনি
ভিত্তি নেই। কিন্তু এই রাজনৈতিক সমঝোতাটা
আইনি ভিত্তির চেয়েও বেশি। শনিবার (৩১ অক্টোবর) জুলাই
স্মৃতি জাদুঘরে এক সেমিনারে এসব
কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী
সালাহউদ্দিন আহমদ।
সালাহউদ্দিন আহমদ বলেন, এই সনদ জনগণ চায় কি না, তা নিয়ে যখন প্রশ্ন উঠেছিল, জাতীয় ঐকমত্য কমিশনের শেষ দিকে এসে এর আইনি ভিত্তি দেওয়া নিয়ে ব্যাপক বিতর্ক শুরু হয়েছিল, তখন বিষয়টি একটি চূড়ান্ত সিদ্ধান্তে নিয়ে আসার প্রয়োজন দেখা দেয়। সনদকে আইনি ভিত্তি দেওয়ার জন্য সে সময় নানা ধরনের আলোচনা হয়েছিল।
মন্ত্রী বলেন, আমরা তখনও বলেছিলাম আমরা সুপ্রিম কোর্টের কাছে যাই। কিন্তু কেউ রাজি হয়নি। পরবর্তীতে সুপ্রিম কোর্টের সঙ্গে অনানুষ্ঠানিকভাবে আলোচনা করলে তারাও এই দায়িত্ব নিতে চায়নি। আদালত থেকে বলা হয়েছ- এটি একটি রাজনৈতিক বিষয়, রাজনৈতিকভাবে সমাধান করতে হবে।
আর যেনো কোনো জুলাই জাদুঘর না হয়, সেই জন্য রাজনৈতিক ঐক্য ও বিরোধীদলের সহযোগিতা চায় সরকার উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধ হয়ে ভবিষ্যতে স্বৈরশাসন ও ফ্যাসিবাদের উত্থানের পথ বন্ধ করতে হবে। এ জন্য রাজনৈতিক ঐক্যই সবচেয়ে বেশি প্রয়োজন।
সংবিধানে প্রয়োজনীয় সংস্কার করা হবে উল্লেখ করে মন্ত্রী বলেন, সংবিধান সংস্কারের বিষয়ে আলোচনার প্রয়োজন রয়েছে। তবে লংমার্চের মাধ্যমে এ সমস্যার সমাধান সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।