চলতি
বছরের এইচএসসি ও
সমমানের পরীক্ষার ফলাফল বিপর্যয় ঘটেছে। এ বছর গড়ে পাশ করেছেন ৫২ দশমিক ১২
শতাংশ শিক্ষার্থী। পাশের এই হার
গত ২২
বছরের মধ্যে সর্বনিম্ন।
সিলেবাসের
কারণে মানসিকভাবে চাপের মুখে পড়েন অনেক পরীক্ষার্থী । এ ছাড়া
খাতা মূল্যায়নে লিবারেল না থেকে যথাযথ
নিয়ম অনুসরণ করা হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানে রাজনৈতিক ও সামাজিক অস্থিরতাও
বিরাজমান ছিল। এতে কলেজবিমুখ ছিলেন অনেকেই। এসব কারণে নেতিবাচক
প্রভাব ফেলেছে ফলাফলে। এমনটাই মনে করছেন সংশ্লিষ্ট
অনেকে।
শনিবার (৩১ অক্টোবর) প্রকাশিত ফরে ১১টি শিক্ষা বোর্ডে পাশ করেছেন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন শিক্ষার্থী। আর অকৃতকার্য হয়েছে ৫ লাখ ৯৪ হাজার ১১৩ শিক্ষার্থী। এর মধ্যে কেবল ইংরেজি এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়েই অকৃতকার্য হয়েছেন অর্ধেকের বেশি, ৩ লাখ ৮২ হাজার ২১ শিক্ষার্থী। ইংরেজি বিষয়ে ফেল করেছেন ২ লাখ ৪৩ হাজার ৫২৮ জন এবং আইসিটিতে ফেল করেছেন ১ লাখ ৩৮ হাজার ৪৯৩ জন। এবার ১১টি শিক্ষা বোর্ডে মোট পরীক্ষার্থী ছিলেন ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন।
ফেল করা পরীক্ষার্থীদের এক থেকে দুই মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। এবার ফেল করা শিক্ষার্থীর সংখ্যা বৃদ্ধির সঙ্গে কমেছে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যাও। গত বছরের তুলনায় এ বছর জিপিএ-৫ কমেছে ৪২ শতাংশ। পাশের হার কমেছে ৬ দশমিক ৭১ শতাংশ। এবার ১১টি শিক্ষা বোর্ডে ৪০ হাজার ৮৪ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। গত বছর এ সংখ্যা ছিল ৬৯ হাজার ৯৭।
বিডি২৪অনলাইন/এনএন/এমকে